তরুণীকে ডেকে নিয়ে ৩ জন মিলে ধর্ষণ, ‘প্রেমিক’ গ্রেফতার

২৫ মার্চ ২০২৬, ০২:১৬ PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জাহিদ হাসান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জাহিদ হাসান © টিডিসি ফটো

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী কচাকাটা থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ মার্চ) রাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের ২২ বছর বয়সী তরুণীর সঙ্গে অন্য একটি গ্রামের জাহিদ হাসানের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

ঘটনার দিন সন্ধ্যায় জাহিদ তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নেন। পথে দুধকুমার নদীর তীরবর্তী একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যান তাকে।  সেখানে আগে থেকে অবস্থান করা বন্ধু বাবু ও অজ্ঞাতনামা আরেক সহযোগী মিলে পর্যায়ক্রমে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী গভীর রাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬