স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

২৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ PM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে তার সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। পরে এদিন রাত ১০টার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বউবাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরে অভিযুক্ত আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাসায় প্রবেশ করে। বাসায় ঢুকে তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। এরপর ওই বাসা থেকে দুটি মোবাইল নিয়ে যায় তারা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোমবার বিকালে মামলা করেছেন। পরে এ ঘটনায় জড়িত দুই আসামিকে রাতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬