চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ‘ডাকাত’ বলে দলবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার

২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ PM
গ্রেপ্তার জসিম মিয়া

গ্রেপ্তার জসিম মিয়া © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় এক পর্যটক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জসিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জসিম মিয়াকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী তার এক পুরুষ আত্মীয়কে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাতছড়ি ও সুরমা চা বাগান এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা ছয়টার দিকে তারা বাগানের ভেতরে প্রবেশ করেন।

‎অভিযোগ অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জসিম মিয়া ও তার সহযোগী শাহীন মিয়া ‘ডাকাত’ বলে চিৎকার করে তাদের ধাওয়া করেন। এ সময় তরুণীর সঙ্গে থাকা ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরা তরুণীকে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার কানের এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

‎তরুণীর সঙ্গে থাকা ব্যক্তি বিষয়টি মাধবপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং সেখান থেকে জসিম মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং পলাতক সহযোগীর নাম জানিয়েছেন।

‎পুলিশ জানায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬