নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে

২৫ মার্চ ২০২৬, ০৪:১৫ PM
পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা

পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা © সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২৫ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভিতে ধারণকৃত সকল রেকর্ড প্রতি ০৭ (সাত) দিন পর পর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) (deputycontroller.ssc@ gmail.com) ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ([email protected]) উল্লিখিত ই-মেইলে প্রেরণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬