কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু

২৫ মার্চ ২০২৬, ০৪:১৯ PM
হেলাল উদ্দিন

হেলাল উদ্দিন © সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় ঐতিহ্যবাহী কুস্তি খেলতে গিয়ে হেলাল উদ্দিন মজুমদার (বলি হেলাল) নামের এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা-সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন পাশের লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে একটি মুদিদোকান চালাতেন এবং এলাকায় ‘বলী হেলাল’ নামে পরিচিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেয় এবং পা ধরে টেনে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই হেলাল হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়েন এবং নড়াচড়া বন্ধ করে দেন।

বিষয়টি বুঝতে পেরে আয়োজকরা দ্রুত মাঠে ছুটে আসেন এবং খেলা বন্ধ ঘোষণা করেন। প্রথমে তাকে অসুস্থ মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায়, খেলার মধ্যেই তিনি মারা গেছেন।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ঘটনার সময় মাঠে কয়েকশ দর্শক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিডিওগুলো পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬