স্ত্রীকে নিয়ে গেছে ‘জোর করে’, ফেসবুক লাইভে বিষপান তরুণের

১৩ জুন ২০২২, ১০:০৭ AM
ফেসবুক লাইভে বিষের বোতল হাতে আরফান হাসান

ফেসবুক লাইভে বিষের বোতল হাতে আরফান হাসান © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নে ফেসবুক লাইভে বিষপান করেছেন আরফান হাসান (২০) নামে এক তরুণের। রোববার (১২ জুন) বিকেলে দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটায় ওই যুবক। আরফান ওই গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। স্ত্রীর বাবাকে দায়ী করে এ ঘটনা ঘটায় সে।

জানা গেছে, আরফানের একই ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের মফিজুল ইসলামের মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে তারা বিয়ে করে। পরে বিয়ে মেনে নেওয়ার আশ্বাসে বাড়িতে ফেরে তারা। পরে মেয়েকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যান মাহিমার বাবা। এই বিয়ে মেনে নেবেন না বলেও জানিয়ে দেন।

এ নিয়ে ক্ষোভ থেকে রোববার দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রীর বাবা, মা ও খালাতো বোনকে দায়ী করে বিষপান করে ওউ তরুণ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, ৯৯৯ নম্বরে ফোন বাবার

পরে চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থা আশংকাজনক হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ বলে, দুই পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে ওই তরুণ। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬
‎১৭ বছরে পা দিল রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জি…
  • ২৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের সমন্বয়ে কমিটি গ…
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন…
  • ২৩ এপ্রিল ২০২৬