নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন্তর্জাতিক মান নিশ্চিত করা

২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ PM
ডা. মো. জয়নাল আবেদী টিটো

ডা. মো. জয়নাল আবেদী টিটো © টিডিসি সম্পাদিত

এদেশে নতুন করে মেডিকেল কলেজ তৈরি করতে চাইলে, প্রতিটি মেডিকেল কলেজের জন্য ব্যয় হবে দেড় থেকে দুই হাজার কোটি টাকা। ৩০টি মেডিকেল কলেজের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। নতুন কলেজ স্থাপন করার চেয়ে পুরোনো কলেজগুলো যেন আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সেটা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

দেশের মানুষের চিকিৎসার জন্য প্র‍য়োজন হাসপাতাল, হাসপাতালের শয্যা, প্রয়োজন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ অন্যান্য সহায়ক কর্মচারী। এদেশের প্রতিটি সরকারি হাসপাতালের বিছানায় যতজন রোগী থাকে, বিছানার বাইরে (মেঝেতে) থাকে এর চেয়ে বেশি রোগী। দেশে প্রতিদিন ২৫ হাজারের বেশি রোগী মেঝেতে থেকে চিকিৎসা নেয়। এর সমাধান করা আবশ্যক।

আমি মনে করি, প্রতি উপজেলায় প্রতি হাজার জনসংখ্যার জন্য সেই উপজেলা হাসপাতালে একটি শয্যা, সেই হিসাবে এক লক্ষ জনসংখ্যাবিশিষ্ট উপজেলার জন্য একশত শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল স্থাপন করা প্রয়োজন। ০.১% হিসাবে জনসংখ্যা যত বেশি হবে, হাসপাতালের শয্যা সংখ্যা তত বেশি হবে। আর প্রতিটি জেলায় থাকবে ১,০০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল। হাসপাতালের ইমারত বা অবকাঠামো হবে পরিবেশবান্ধব, শিশুবান্ধব, বৃদ্ধবান্ধব, গর্ভবতী নারীবান্ধব ও প্রতিবন্ধী বান্ধব।

এই দেশে আর কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন করার প্রয়োজন নেই। বরং পুরোনো ধাঁচের হাসপাতাল বিল্ডিং ভেঙে নতুন করে পরিবেশ বান্ধব + ......বান্ধব হাসপাতাল তৈরি করা প্রয়োজন।

এক কথায়, আমাদের আর কোনো মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন নেই; প্রয়োজন চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতাল।

ডা. মো. জয়নাল আবেদীন টিটো
সাবেক লাইন ডিরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9