ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল

২৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণে কলেজ বন্ধের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত জরুরি নোটিশে বলা হয়েছে, ‘আজ ২৩ এপ্রিল তারিখের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণে আগামী সাত দিনের জন্য (৩০ এপ্রিল) সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হলো।’

আরও পড়ুন: মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এর আগে, গত শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই পরিস্থিতির প্রেক্ষিতে শনিবার সকালে একাডেমিক কাউন্সিল প্রথম দফায় সাত দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। সেই বন্ধের মেয়াদ শেষ হওয়ার আগেই আজ পুনরায় সভা করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।



সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9