মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ PM
 ছাত্রদলের আহ্বায়ক

ছাত্রদলের আহ্বায়ক © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে মোটরসাইকেলে তেল ভরা নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে একই ঘটনায় আরেকটি মামলাও দায়ের হয়েছিল। ১৮ এপ্রিল রাতে আহত মো. আমানুল্লাহ মুয়াজের বড় ভাই আহমদ শফি মামলা করেন। ওই মামলায় আহত মীর হামিদুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল রাতে বাঘমারা এলাকার ছাত্রাবাসে এমবিবিএস ৬১ ব্যাচের শিক্ষার্থী মীর হামিদুর রহমান ও মো. আমানুল্লাহ মুয়াজের মধ্যে মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় মো. আমানুল্লাহ মুয়াজের আঘাতে মীর হামিদুর রহমানের মাথায় গুরুতর জখম হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা মো. আমানুল্লাহ মুয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে পুলিশ হেফাজতে নেওয়ার সময় নাফিউল ইসলাম হাতুড়ি দিয়ে মুয়াজের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই পুলিশ তাকে আটক করে।

আহত দুইজনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মো. আমানুল্লাহ মুয়াজকে ঢাকায় নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আহত মীর হামিদুর রহমানের চাচা মীর মিজানুর রহমান কোতোয়ালি মডেল থানায় নতুন করে মামলা করেন। এতে ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহসহ ৬ জনকে আসামি করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘নতুন করে আরেকটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে আগের মামলায় একজন গ্রেপ্তার রয়েছেন।’

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9