বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রবি ছাত্রদল

২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৯:০০ PM
উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখেছে নোবিপ্রবি ছাত্রদল

উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখেছে নোবিপ্রবি ছাত্রদল © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের দপ্তরের প্রবেশপথে নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে এই দেয়াললিখন কর্মসূচি পালন করেন তারা। 

এর আগে গতকাল চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একপর্যায়ে মিছিলকারীরা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের দপ্তরের সামনে আসেন। তারা ওই সময় দপ্তরের প্রবেশপথে বাম পাশে উপাচার্যের নামফলকের পাশে ও নিচে দুই জায়গায় ‘গুপ্ত’ লিখে তাতে ‘ক্রস’ চিহ্ন দিয়ে চলে যান। একইভাবে ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্যের বাংলোর প্রধান ফটকের পাশের দেয়ালেও ‘গুপ্ত’ লেখেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে দেয়াললিখন কর্মসূচি পালন করেছি। এটি কোনো ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে লেখা হয়নি। কেউ যদি ইচ্ছেকৃতভাবে নিজের গায়ের দিকে বিষয়টি টেনে নেন তাহলে তিনি হয়তো ‘গুপ্ত’ রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, সিটি কলেজে ছাত্রদলের একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে গতকাল ছাত্রশিবির ছাত্রদলের ওপর নৃশংসতা চালায়। এর প্রতিবাদে নোবিপ্রবি ছাত্রদল আজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং দেয়াল লিখন কর্মসূচি পালন করে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে শিবির পেশিশক্তি প্রদর্শন করেছে। তারা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখে ছাত্রদল এর কঠিন জবাব দেবে।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইলের মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিভ করেননি।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬