বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে উঠে গেল বাস, নিহত ২

২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ PM
দুর্ঘটনা কবলিত বাস

দুর্ঘটনা কবলিত বাস © সংগৃহীত

রাজধানীর বনানী সেতু ভবনের সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাস দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে ভূইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বনানী থানার ওসি (অপারেশন) এ কে এম মঈন উদ্দীন জানান, দুপুরে ভুঁইয়া পরিবহনের একটি বাস গাজীপুর যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় হঠাৎ এক পথচারী বাসের সামনে এসে পড়লে বাসটির চালক গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দেন। তখন গাড়িটি ডানপাশের রোড ডিভাইডারের উপরে উঠে যায়। এসময় ডিভাইডারের উপরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।’ 

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। নিহত ও আহতদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬