বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, ৯৯৯ নম্বরে ফোন বাবার

১৩ জুন ২০২২, ০৭:৫৮ AM
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর © ফাইল ছবি

রাজধানীর জিগাতলা এলাকায় বখাটের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় তার বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে রোববার অভিযুক্ত যুবক মাহবুব মোর্শেদকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

জরুরি সেবার জনসংযোগ শাখার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক ছাত্রীর বাবা জিগাতলা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মেয়ে বাসা থেকে হেঁটে জিগাতলায় যাওয়ার পথে জাপটে ধরার চেষ্টা করে এক বখাটে। 

আরো পড়ুন: ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারে উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ওই যুবক পালিয়ে যায়। খবর পেয়ে মেয়ের কাছে ছুটে যান তিনি।

পরে এলাকার লোকজন ধাওয়া করে আটক করে তাকে। ৯৯৯ নম্বর থেকে হাজারীবাগ থানায় জানানো হলে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী
  • ২৩ এপ্রিল ২০২৬
এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকের উপর ছাত্রদলের হাম…
  • ২৩ এপ্রিল ২০২৬