জেনে রাখুন

জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী

২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ PM
জার্মানির অপরচুনিটি কার্ড কী জেনে নিন দেশটিতে যেতে আগ্রহী প্রার্থীরা

জার্মানির অপরচুনিটি কার্ড কী জেনে নিন দেশটিতে যেতে আগ্রহী প্রার্থীরা © সংগৃহীত

জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে ২০২৪ সালের জুন থেকে ‘চান্সেনকার্টে’ বা ‘অপরচুনিটি কার্ড’ নামক একটি প্রকল্প চালু করে জার্মান সরকার। এই প্রকল্পের ফলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকেরা সহজেই কাজ খুঁজে পেতে ও জার্মানিতে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন। এর পাশাপাশি সেখানে বসবাস করার সুযোগও পাবেন। তবে এই কার্ডের জন্য নির্ধারিত শর্ত অনুযায়ী সাধারণত ন্যূনতম ৬ পয়েন্ট অর্জন করতে হয় এবং প্রাথমিক যোগ্যতা (স্বীকৃত ডিগ্রি বা প্রশিক্ষণ) থাকা আবশ্যক।

যেভাবে পয়েন্ট নির্ধারণ করা হয়

১. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণ।

২. কর্মজীবনের অভিজ্ঞতা: গত কয়েক বছরে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে পয়েন্ট পাওয়া যায়, আর ৫ বছরের অভিজ্ঞতা থাকলে বেশি পয়েন্ট পাওয়া যায়।

৩. ভাষাগত দক্ষতা: জার্মান ভাষা (A1–B2) বা ইংরেজি ভাষার দক্ষতার উপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারণ করা হয়।

৪. বয়স: ৩৫ বছরের কম হলে বেশি পয়েন্ট এবং ৪০ বছরের কম হলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যায়।

৫. অতিরিক্ত পয়েন্ট: জার্মানিতে পূর্বে অবস্থান বা সঙ্গীসহ আবেদন করলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

ভিসার বৈশিষ্ট্য

*এটি প্রাথমিকভাবে ১ বছরের জন্য বৈধ থাকে এবং ২ বছর পর্যন্ত বাড়ানো যায়।

*চাকরি খুঁজতে গেলে অর্থনৈতিক নিরাপত্তা দেখাতে হবে, অর্থাৎ বছরে প্রায় €১২,০০০ এর মতো অর্থ ব্লকড অ্যাকাউন্টে রাখতে হবে (পরিমাণ সময়ভেদে পরিবর্তনশীল)।

*চাকরি খোঁজার সময়ে ২০ ঘণ্টা পর্যন্ত পার্ট-টাইম কাজের সুযোগ আছে।
  
চাকরির সুযোগ-সুবিধা

এই নতুন উদ্যোগের অধীনে যোগ্য ব্যক্তিরা কোনো চাকরির চুক্তিপত্র ছাড়াই জার্মানিতে গিয়ে নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারবেন এবং সেখানে থেকে চাকরি খুঁজতে পারবেন। চাকরি খোঁজার সময় অপরচুনিটি কার্ডধারীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খণ্ডকালীন কাজ করতে পারবেন এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। এর বাইরে, তারা পরীক্ষামূলকভাবে স্বল্প সময়ের (ট্রায়াল) কাজও করতে পারবেন, যা নতুন চাকরি খুঁজে পেতে সহায়ক। তবে স্থায়ী চাকরি পাওয়ার পরই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

যে কাজের জন্য উপযুক্ত

ডেটা সায়েন্স, আইটি, প্রকৌশল, চিকিৎসা ও গবেষণা ইত্যাদি উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলিতে দক্ষ পেশাজীবীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, যেমন—যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন নিচের ওয়েবসাইটগুলো থেকে: 

১. WEPSA https://www.wepsa.de

২. Talents2Germany https://www.talents2germany.de

৩. Handbook Germany https://www.handbookgermany.de

ককরোচ আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং 
  • ২১ জুলাই ২০২৬
জামায়াত এমপি গাজী নজরুল কি ‘হানি ট্র্যাপে’র শিকার
  • ২১ জুলাই ২০২৬
পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, চার ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১…
  • ২১ জুলাই ২০২৬
রাহুল গান্ধী গ্রেফতার 
  • ২১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য স্থানীয় নির্বাচন নয়
  • ২১ জুলাই ২০২৬
মোদিজি,দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
  • ২১ জুলাই ২০২৬