আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর মরদেহ

২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর গ্রীন রোডের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কলাবাগান থানার গ্রীন রোডস্থ হোটেল রুপসা ইন্টারন্যাশনাল -এর ৪১৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত তানিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামের নুর নবীর মেয়ে। পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক জানান, গত ১৯ এপ্রিল রাতে আইইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা বলে ওই হোটেলে ওঠেন তানিয়া। হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন যে, তার বাবা-মা তেজগাঁও এলাকায় থাকলেও তাদের সঙ্গে তার যোগাযোগ নেই। তার স্বামী সাগর কুমিল্লায় থাকেন। 

জানা গেছে, হোটেল কক্ষে অবস্থানের সময় তিনি খুব একটা বাইরে বের হতেন না এবং সবসময় দরজা-জানালা বন্ধ রাখতেন। বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে বাথরুমের প্যানের ওপর তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, কক্ষটি থেকে ঘুমের ওষুধসহ বিভিন্ন ওষুধপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬