পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

১৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM
কিশোরীর মরদেহ

কিশোরীর মরদেহ © টিডিসি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাসিমা খাতুন পৌরসভাধীন সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডলের মালিকানাধীন ইকো ব্রিকসের পুকুরে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নাসিমার মা নরসিংদী জেলায় আলাদা সংসার নিয়ে বসবাস করতেন এবং নাসিমা সলেমানপুরে তার নানা বাড়িতে থাকত। সম্প্রতি তার মা সেখানে আসেন। এ সময় নাসিমার টিকটক ব্যবহারের বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। বুধবার সকালে তার মা মোবাইল কেড়ে নিলে অভিমান করে বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। দ্রুতই ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬