ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ AM
মোহনগঞ্জ থানা

মোহনগঞ্জ থানা © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর ধলি হাওরের ধানক্ষেত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে হাওরের বোরো ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধান কাটার মৌসুম হওয়ায় সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে একদল স্থানীয় কৃষি শ্রমিক বরান্তর ধলি হাওরে ধান কাটতে যান। ধান কাটার একপর্যায়ে তারা ধানক্ষেতের ভেতরে অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহটিতে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। এমন দৃশ্য দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত কাজ ফেলে লোকালয়ে ফিরে আসেন।

এরপর তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশরাফ চৌধুরীকে জানান। ইউপি সদস্য তাৎক্ষণিকভাবে মোহনগঞ্জ থানা প্রশাসনকে খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং হাওরের ওই ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোহনগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাজাহানসহ পুলিশের অন্যান্য সদস্যরা। এএসআই শাজাহান জানান, ‘মরদেহটি ধানক্ষেতের ভেতরে উপুড় করা অবস্থায় ছিল এবং এটি অর্ধগলিত। মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এটিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ হিসেবে ধরে নিয়েছি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। প্রকৃত ঘটনা উদঘাটনে ইতোমধ্যেই পুলিশের তদন্ত শুরু হয়েছে।’

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬