ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তবর্তী ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তে টহলরত অবস্থায় বিজিবির একটি দল নদীর পাড়-সংলগ্ন ধানখেতের পাশে কাদাপানি মাখা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি মহেশপুর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, মরদেহটি সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। তবে এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় বা বিজিবির কাছে কোনো নিখোঁজের অভিযোগও পাওয়া যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি বাংলাদেশের ভেতরে পাওয়া গেছে এবং সাম্প্রতিক সময়ে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। তাই ঘটনাটি সীমান্ত সংশ্লিষ্ট কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬