ময়মনসিংহে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক

২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ PM
গ্রেপ্তার সুরাইয়া আক্তার মীম (ডানে)

গ্রেপ্তার সুরাইয়া আক্তার মীম (ডানে) © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে চার হাজার ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুরাইয়া আক্তার মীম (৩০) কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার চণ্ডীবের গ্রামের নূর হোসেনের মেয়ে।

ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় কৌশলে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬