বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ PM
ইন্দোনেশিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ইন্দোনেশিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তা (ইউএমএস)। ”ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের (আইপিএস)” আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬।

স্কলারশিপ সময়কাল

*স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ;

*স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ;

*ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন মওকুফ করবে;

*জীবনযাত্রার ভাতা হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর প্রদান করবে;

*বই ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার আইডিআর প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা;

*বিমানে যাতায়াতের টিকিট;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

অধ্যয়নের বিষয় 

শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।

প্রয়োজনীয় নথিপত্র

*ছবি;

*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*ভাষা সার্টিফিকেট;

*বৈধ পাসপোর্ট;

*অ্যাকাডেমিক সুপারিশপত্র;

*মোটিভেশন লেটার;

*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র;

*মেডিকেল রিপোর্ট;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।  

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9