স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ PM
চীনে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

চীনে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ দিচ্ছে চীনের জিয়াংসু ইউনিভার্সিটি। ”প্রেসিডেনশিয়াল স্কলারশিপ” এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ জুন ২০২৬। 

সুযোগ-সুবিধা

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য স্কলারশিপের জন্য সুযোগ-সুবিধা ভিন্ন ভিন্ন। এর মধ্যে ইংরেজি ভাষায় স্নাতক প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের প্রথম বছর ১০ হাজার চায়নিজ ইউয়ান (ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হতে পারে) দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://oec.ujs.edu.cn/en/SCHOLARSHIPS/JSU_Presidential_Scholarship.htm ওয়েবসাইটে।

অধ্যয়নের বিষয়

ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাবরক্ষণ, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথিপত্র

*বৈধ পাসপোর্টের কপি;

*সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

*পারিবারিক আর্থিক বিবরণী;

*গবেষণা প্রস্তাব (মাস্টার্স ও পিএইচডির জন্য);

*দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য);

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

স্নাতক ডিগ্রির জন্য আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের বয়স ২৫ বছরের কম , স্নাতকোত্তরের ৩০ বছরের কম ও
পিএইচডির জন্য ৪০ বছরের কম হতে হবে। 

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১ জুন ২০২৬।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‌‘কৃত্রিম বুদ্ধিমত্…
  • ১২ জুলাই ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল
  • ১২ জুলাই ২০২৬
নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা, কী আছ…
  • ১২ জুলাই ২০২৬
জাতীয় গবেষণা রিপোজিটরি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা সং…
  • ১২ জুলাই ২০২৬
১০ জনের বিরুদ্ধে ১২০ মিনিট খেলে জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • ১২ জুলাই ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য সময় নির্ধারণ স্থায়ী কমিটি…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence