সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়

২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত নীতিমালা আগামী সপ্তাহে জারি করা হবে বলে জানা গেছে। বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সংশোধিত নীতিমালা জারির বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী শনিবার বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর আগামী রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে আলোচনা শেষে বদলির সংশোধিত নীতিমালা জারি করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সংশোধিত নীতিলা প্রস্তুত রয়েছে। সফটওয়্যার উদ্বোধনের পর শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করে এ নীতিমালা জারি করা হবে।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জুম প্ল্যাটফর্মে হওয়া এ সভায় উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টায় শুরু হওয়া এ সভা ১০টা পর্যন্ত চলে। সভায় সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া তথ্য কীভাবে উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন সেটি দেখানো হয়েছে। একইসাথে উপজেলা শিক্ষা অফিসারের পাঠানো তথ্য জেলা শিক্ষা কর্মকর্তা এবং কলেজের তথ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক, পরিচালকরা কীভাবে যাচাই করবেন সে বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কেবল সংশ্লিষ্টদের পুরো সফটওয়্যারের কার্যক্রম কীভাবে পরিচালিত হয় সেটি দেখিয়েছি। একইসঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া তথ্য কীভাবে যাচাই করতে হবে সেটিও দেখিয়েছি। সভায় সফটওয়্যার নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছি খুব শিগগিরই শিক্ষকদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা যাবে।’

বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬