৫৫ পিস ইয়াবাসহ স্কুল শিক্ষক আটক

০৬ মে ২০২২, ০৯:১৮ AM
৫৫ পিস ইয়াবাসহ স্কুল শিক্ষক আটক

৫৫ পিস ইয়াবাসহ স্কুল শিক্ষক আটক © সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙায় ইয়াবাসহ এক স্কুল শিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পোর শহরের বলিপাড়ার হাবিল মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিপাড়া এলাকার হাবিল মিয়ার ছেলে মো. রজ্জব আলী (৪২), মিস্ত্রিপাড়ার মো. এছহাক মিয়ার ছেলে জোবায়ের বিন এছহাক ফয়সাল ও বলিটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া রনি (৩১)।

আরও পড়ুন: ঢাবির হলে ইয়াবা ব্যবসা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩

মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান ইরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পোর শহরের বলিপাড়ার হাবিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫৫পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close