শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ

০৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ PM
মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ

মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ © সংগৃহীত

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হতে চাইলে পুলিশ সদস্যরা তাদের অন্যত্র সরিয়ে দেয়।

সরেজমিনে দেখা যায়, এসএসসি পরীক্ষার কঠোর নিয়ম বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানবন্ধনের ডাক দেয় এসএসসি পরীক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টার সময় শাহবাগ মোড়ে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে সাড়ে ১১টা পর্যন্তও কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। পরে পৌনে ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা তাদের শাহবাগ থেকে সরিয়ে দেয়।

মানববন্ধন করতে আসা এক শিক্ষার্থী বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা তিন বন্ধু এখানে কর্মসূচিতে এসেছিলাম। তবে এসে কাউকেই দেখতে পাচ্ছি না। তাই আপাতত বাড়ি ফিরে যাচ্ছি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬