চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫

কালবৈশাখীতে ঘরের ওপর উপড়ে পড়া গাছ

কালবৈশাখীতে ঘরের ওপর উপড়ে পড়া গাছ © টিডিসি

চুয়াডাঙ্গার জীবননগরে আকস্মিক কালবৈশাখীতে ঘরের ওপর গাছ পড়ে দুই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত আটটার দিকে ঝড়ে মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যক্তিরা হলেন উপজেলার মনোহরপুর মাঠপাড়ার ইসমাইল হোসেন ও মোছা. আফিয়া খাতুন।

আফিয়ার স্বামী মো. রাজু বলেন, ‘আমরা ঘরে ছিলাম। হঠাৎ ঝড় শুরু হলে একটি শিমুলগাছ আমাদের ঘরের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ঘরের চাল ভেঙে যায়। এ সময় আমার স্ত্রীর মাথায় আঘাত লাগে। প্রথমে তাকে জীবননগর হাসপাতালে নিই। তাকে রাজশাহী নিয়ে যাচ্ছি।’
 
এদিকে ঝড়ের পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে রেফার করা হয়।

খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এলাম। প্রাথমিকভাবে তিন পরিবারকে শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে। তাদের উপজেলায় আসতে বলা হয়েছে। প্রতিটি পরিবারকে দুই বান করে ডেউটিন ও ঘর মেরামতের জন্য নগদ টাকা সহয়তা দেওয়া হবে। তাদের আরও সহযোগিতা করার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।’

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950