জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 

০৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ PM
জাপান সাগরের দিকে কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

জাপান সাগরের দিকে কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া © এপি

ইরান যুদ্ধের উত্তেজনা কিছুটা কমে আসতেই এবার জাপান সাগরের দিকে কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুই দিনের মধ্যে এটি তাদের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। 

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সিউলের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করার কয়েক ঘণ্টা পরই পিয়ং ইয়ংয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির বিরুদ্ধে অশোভন ভাষায় কটূক্তি ও অপমানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে। এরইমধ্যে মিসাইল নিক্ষেপের এ ঘটনা ঘটল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে কয়েকটি মিসাইল উৎক্ষেপণ করা হয়, যা প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) উড়ে গিয়ে উত্তর কোরিয়ার পূর্ব জলসীমায় পড়ে। বুধবার পরে ছোড়া উত্তর কোরিয়ার অন্য একটি ব্যালেস্টিক মিসাইল পূর্ব উপকূল থেকে ৭০০ কিলোমিটারের (৪৩৫ মাইল) বেশি পথ পাড়ি দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোটের মাধ্যমে তারা উত্তর কোরিয়ার যেকোনো উস্কানি প্রতিহত করার জন্য সদা প্রস্তুত রয়েছে। এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়ার রাজধানী অঞ্চল থেকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র জাতীয় বস্তু) উৎক্ষেপণের কথা জানিয়েছিল সিউল।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার উৎক্ষেপিত সেই বস্তুটিও সম্ভবত একটি ব্যালেস্টিক মিসাইল ছিল। তবে উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিক গতিবিধি প্রদর্শনের পর সেটি দক্ষিণ কোরিয়ার সামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, এটি ইঙ্গিত দেয় যে, উৎক্ষেপণটি ব্যর্থ হয়েছে।

জাপানি সংবাদমাধ্যম নিপ্পন জানিয়েছে, টোকিওতে বুধবার এক সংবাদ সম্মেলনে জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, কোনো ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রবেশ করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এতে জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

জাপান সরকারের শীর্ষ এ মুখপাত্র বলেন, ‘উত্তর কোরিয়ার সাম্প্রতিক এই ধারাবাহিক কর্মকাণ্ড আমাদের দেশ, এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তথ্য সংগ্রহ এবং সতর্কতামূলক পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে জাপান।

আরও পড়ুন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হাউজ

দেশটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন উত্তর কোরিয়া স্পষ্ট করে দিয়েছে যে, দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কোনো ইচ্ছে তাদের নেই। অথচ দক্ষিণ কোরিয়ার উদারপন্থী সরকার দীর্ঘদিনের স্থবির সংলাপ পুনরায় শুরু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিয়ং ইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী জাং কুম চোল বলেন, দক্ষিণ কোরিয়া সব সময়ই উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে বৈরি শত্রু রাষ্ট্র হয়ে থাকবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং-এর সাম্প্রতিক একটি বিবৃতি নিয়ে দক্ষিণ কোরিয়ার আশাবাদকে তিনি ‘বিশ্বকে চমকে দেওয়ার মতো বোকাদের’ কাজ বলে তিনি উপহাস করেন।

উত্তর কোরিয়ায় সিভিল ড্রোন ওড়ানোর অভিযোগ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দুঃখ প্রকাশের পর, সোমবার গভীর রাতে কিম ইয়ো জং তাঁর ‘সততা ও সাহসের’ প্রশংসা করেন। তবে ড্রোন ওড়ানো অব্যাহত থাকলে তিনি পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও পুনর্ব্যক্ত করেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা কিম ইয়ো জং-এর এই বিবৃতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন।

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ০৩ জুলাই ২০২৬
চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়া…
  • ০৩ জুলাই ২০২৬
নকআউট পর্বে বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মা…
  • ০৩ জুলাই ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence