ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হাউজ

০৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ PM
হোয়াইট হাউজ

হোয়াইট হাউজ © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে হোয়াইট হাউজের পক্ষ থেকেও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেসিডেন্টের শেয়ার করা সেই বিবৃতিটি পুনরায় শেয়ার করা হয়। 

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) তেহরান থেকে প্রকাশিত ওই বিবৃতিতে ইরান সরকার আঞ্চলিক যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের নিরলস কূটনৈতিক প্রচেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে। এতে উল্লেখ করা হয় যে, প্রধানমন্ত্রী শরিফের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভ্রাতৃত্বপূর্ণ আহ্বান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো ১৫ দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনার অনুরোধকে তেহরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণের ঘোষণার পরিপ্রেক্ষিতেই দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি স্বাক্ষরিত এই বিবৃতিতে তেহরানের সামরিক অবস্থানের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ করবে।’ 

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে নৌযান চলাচলের সুযোগ দেওয়া হবে। দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতির পর হোয়াইট হাউজ কর্তৃক ইরানের এই বিবৃতি প্রচার করাকে দুই দেশের মধ্যকার বরফ গলার এবং দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081