৫০তম বিসিএস পরীক্ষা, চট্টগ্রামে কেন্দ্র এলাকায় সিএমপির বিশেষ নিষেধাজ্ঞা

০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
চট্রগ্রাম সিএমপি

চট্রগ্রাম সিএমপি © টিডিসি সম্পাদিত

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরের পরীক্ষা কেন্দ্র এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (৮ এপ্রিল) সকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের ৭ তারিখ পর্যন্ত বিভিন্ন তফশিলে নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সিএমপির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ওই এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, উচ্চৈঃস্বরে চিৎকার, গান-বাজনা কিংবা মাইক্রোফোন ও লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং পরীক্ষার পবিত্রতা রক্ষায় এই আদেশ জারি করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭ থেকে ৩০ এপ্রিল এবং ৪ থেকে ৭ মে পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে এই নিয়ম বলবৎ থাকবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬