কক্সবাজারে ‘মিল্কিওয়ে স্পা’ ঘিরে অনৈতিক কার্যক্রমের অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ PM
কক্সবাজারে ‘মিল্কিওয়ে স্পা’

কক্সবাজারে ‘মিল্কিওয়ে স্পা’ © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের পর্যটন জোন কলাতলী লাইট হাউস রোডে অবস্থিত ‘বস্তু মিল্কি ওয়ে রিসোর্ট ও স্পা’ এর বিরুদ্ধে অনুমোদনহীন ব্যাবসা পরিচালনা ও স্পা সেবার আড়ালে অনৈতিক কার্যক্রম চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘ এক বছর ধরে প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ নথিপত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসলেও, রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে টুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, সাধারণ স্পা সেবার কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করা হলেও ভেতরে তাদের কাছ থেকে উচ্চমূল্য হাতিয়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে মানসম্মত সেবা না দিয়ে গ্রাহকদের হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে। ভুক্তভোগীদের দাবি, পর্যটন এলাকায় এ ধরনের বিশৃঙ্খলা পর্যটকদের মধ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম শুরুর এক বছর পার হলেও প্রতিষ্ঠানটির কাছে প্রয়োজনীয় কোনো আইনগত নথি নেই। বিশেষ করে স্পা ক্যাটাগরির ট্রেড লাইসেন্স, টিআইএন ও ভ্যাট রেজিস্ট্রেশন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতির মতো মৌলিক শর্তগুলোও পূরণ করা হয়নি। এমনকি পরিবেশ ছাড়পত্র কিংবা পুলিশের অনাপত্তিপত্র ছাড়াই প্রশাসনের নাকের ডগায় চলছে এই প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শাওন খন্দকারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি এড়িয়ে যান এবং দ্রুত কাগজপত্র ঠিক করার আশ্বাস দেন। তবে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া কীভাবে একটি প্রতিষ্ঠান পর্যটন কেন্দ্রে ব্যাবসা পরিচালনা করছে, তা নিয়ে সচেতন মহলে ব্যাপক সংশয় দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্পা পরিচালনার নামে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যাদের যোগসাজশে প্রশাসনকে ম্যানেজ করে এই অবৈধ ব্যাবসা চালানো হচ্ছে। অভিযোগ থাকা সত্ত্বেও টুরিস্ট পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় পর্যটন শিল্পের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পর্যটন ও বিদেশি অতিথিদের আস্থা রক্ষায় অতিদ্রুত এই অনুমোদনহীন স্পা সেন্টারে তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন, ভুক্তভোগীরা।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬