কক্সবাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় রবিবার (৫ এপ্রিল) পুকুরে গোসল করতে নেমে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। নিহত সামিয়া কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় সামিয়া সকালে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে সে কালালিয়াকাটা মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই পানিতে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

নিহতের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার মানুষ মৃতের বাড়িতে ভিড় জমান। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুদের এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। বিশেষ করে জলাশয়ের আশেপাশে শিশুদের চলাচলে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬