জমি না দেওয়ায় বৃদ্ধ মায়ের বসতঘরে আগুন দিলেন ছেলে

০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
বসতঘরে আগুন

বসতঘরে আগুন © টিডিসি ফটো

নীলফামারী সদর উপজেলায় জমি লিখে না দেওয়ায় নিজের বৃদ্ধ মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টুপামারী ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত নুর আলম (৪০) ওই এলাকার মৃত জয়নাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুর আলম অনলাইন জুয়ায় আসক্ত এবং নেশার টাকা জোগাতে প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করতেন। বাবার রেখে যাওয়া জমি নিজের নামে লিখে নিতে তিনি দীর্ঘদিন ধরে মা নুরজাহান বেগম ও বোনের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। মঙ্গলবার সকালে জমি লিখে দেওয়ার দাবি জানালে মা ও বোন তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে নুর আলম বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়।

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাউদস আলম জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নেভানো সম্ভব হলেও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

ভুক্তভোগী মা নুরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, জমি না দেওয়ায় ছেলে তাকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে আসছিল এবং শেষ পর্যন্ত মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও পুড়িয়ে দিয়েছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত নুর আলম পলাতক রয়েছেন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9