নীলফামারীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

০৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ PM
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী শিশু আফরিন জান্নাতের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল দিবাগত রাতে শিশুটির মৃত্যু হয়।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।

আফরিন জান্নাত ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের সন্তান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে শিশুটি জ্বর ও হামের উপসর্গে অসুস্থ ছিল। শনিবার সকাল দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল এবং তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের জ্বর, কাশি বা শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬