বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন—‘আগে ভোট পরে বিয়ে’

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ PM
 বিয়ের সাজে ভোটকেন্দ্রে সামিউল ইসলাম

বিয়ের সাজে ভোটকেন্দ্রে সামিউল ইসলাম © সংগৃহীত

নিজের বিয়ের দিনেও নাগরিক দায়িত্বকে প্রাধান্য দিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন সামিউল ইসলাম (৩২) নামে এক যুবক। বিয়ের সাজেই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, ‘আগে ভোট, পরে বিয়ে।' বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নীলফামারী-৪ আসনে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল সত্যিই অনন্য এক উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে আমাদেরও উৎসাহ বাড়লো, যাতে আমরা সবাই দায়িত্বের সঙ্গে ভোট দিতে আসি।

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬