সাত মাস বয়সী যমজ দুই সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ AM
চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ দুই সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ দুই সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলারপাড়ায় সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তান ও বাবাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশখালী থানা পুলিশ এ তিনজনের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন চাম্বলের বাসিন্দা ও বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে মো. জাহেদুল ইসলাম (৪৮) এবং তার সাত মাস বয়সী যমজ দুই মেয়েসন্তান।

পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, মওলারপাড়ার শামসুল আলমের বাড়ি থেকে সাত মাস বয়সী দুই মেয়েসন্তানসহ জাহেদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে পুলিশ এসে যমজ দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি জাহেদুল ইসলাম ও মওলারপাড়ার শামসুল আলমের মেয়ে আফিয়া সুলতানার বিয়ে হয়। ওই দম্পতির সংসারে সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের জন্ম হয়। জাহেদের বাড়ি চাম্বল ইউনিয়নে। তার বাবা বদিউল আলম ছিলেন বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান। জাহেদ প্রবাসী ছিলেন। আফিয়া সুলতানা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর জাহেদ আফিয়াকে বিয়ে করেন।

আফিয়া সুলতানা জানান, শুক্রবার থাকায় আমরা মানত পালন করতে নাপোড়ার ভিলেজার পাড়ায় মসজিদে গিয়েছিলাম। আমার দুই সন্তানকে বাড়িতে রেখে গিয়েছিলাম। খবর পেয়ে চলে আসি। মুখে ফেনা ছিল সন্তানদের। 

স্বামী আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, যমজ দুই শিশুসহ তাদের বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950