ঢাবির হলে ইয়াবা ব্যবসা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩

১০ এপ্রিল ২০১৯, ০৯:৩৩ PM
আটক ৩ শিক্ষার্থী

আটক ৩ শিক্ষার্থী © টিডিসি ফটো

ইয়াবাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৫ হাজার ২৪০ টাকাসহ হাতেনাতে ওই দু’জনকে আটক করে আবাসিক শিক্ষকরা। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরেক ক্যান্টিন বয়কে আটক করা হয়।

আটককৃত শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। সাবিরুল ইসলাম সনেট মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এবং আলামিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। এর আগে সনেটের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে। অন্যজন হলেন হলের ক্যান্টিন বয় এবং সে ইয়াবা সরবরাহ করত।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী। তিনি বলেন, তাদেরকে সূর্যসেন হল থেকে ইয়াবাসহ আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, তারা রুমে বসে নিয়মিত ইয়াবা সেবন করত। এছাড়া হলে বসে গোপনে ইয়াবা ব্যবসা চালাতো তারা। ঢাকা বিভিন্ন স্থানে তারা নিয়মিত ইয়াবা সরবরাহ করত বলে জানায় তারা।

এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল বলেন, সূর্যসেন হল প্রশাসন মাদকের বিষয়ে অত্যন্ত কঠোর। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬