পরীক্ষায় নকল করায় রাবির সিনেট সদস্য বহিষ্কার

২৫ আগস্ট ২০২৬, ০৫:১৭ PM
আকিল বিন তালেব।

আকিল বিন তালেব। © টিডিসি ফটো

পরীক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেব। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক হাসনাত কবির।

অধ্যাপক হাসনাত কবির বলেন, পরীক্ষায় নকল ধরার পর প্রশাসনের কাছে রিপোর্ট পাঠায় আইন বিভাগ। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটা কমিটি আছে তাদের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে আকিল বিন তালিব মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন।

আরো পড়ুন: রাবি সিনেট ও প্রশাসন ভবনেও ছাত্রলীগের তালা

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমায় কিছু জানানো হয়নি।’ 

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬