রাবি সিনেট ও প্রশাসন ভবনেও ছাত্রলীগের তালা

০২ মে ২০২১, ০৩:০৩ PM
রাবি সিনেট ও প্রশাসন ভবনে তালা

রাবি সিনেট ও প্রশাসন ভবনে তালা © ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের বাসভবনের পরে এবার সিনেট ও দুটি প্রশাসন ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা।

আজ রবিবার (১ মে) দুপুর ১টার দিকে সিনেট ভবন এবং প্রশাসনিক ভবনে তারা তালা ঝুলিয়ে দেন। তারা বলেন, উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান যেন কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন সে জন্য এই কঠোর অবস্থান নিয়েছি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন বলেন, বর্তমান উপাচার্য ২০১৭ সালের ৭ মে নিয়োগ পেয়েছিলেন। আগামী ৬ মে তার মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে। মেয়াদের শেষ সময়ে যেন তিনি অতীতের মতো আর দুর্নীতি করতে না পারেন সে জন্য আমরা অবস্থান নিয়েছি।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের বাসভবনে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ ফাইনান্স কমিটির মিটিং ছিল। কিন্তু আন্দোলনকারীদের অবস্থানের কারণে কমিটির কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। অনিবার্য কারণবশত আজকের ফাইনান্স কমিটির সভা স্থগিত করা হয়েছে।’

ট্যাগ: রাবি
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬