‘শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না’, রাবি সভাপতিকে এক হাত নিলেন আম্মার

২৬ আগস্ট ২০২৬, ১২:০৬ PM
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের দায় নেবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। এ কথা বলার পর তাদের কড়া সমালোচনা করেছেন সালাহউদ্দিন আম্মার। আজ বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেছেন, ‘শিবির সুশীলতার সংগঠন হলে তার দায়ই তাদের অনেক মানুষ নেবে না।’

সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‘আমার দায় নেবে না শিবির, এটা রাবি শিবির সভাপতিই বলেছেন। আমি তার আগেই বলি-শিবির আমার দায় নিলেই আমি সেটা মেনে নেব কেন? শিবির সুশীলতার সংগঠন হলে শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেক মানুষ নেবে না। এতকিছু মেনে নিতে চাইলে রাকসুতে শিবিরের প্যানেলে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে জিততে পারতাম।’

তিনি বলেন, ‘নিজের শিরদাঁড়া উঁচু করে ১৫-২০ জন নিয়ে লড়াই করে বড় বড় রাজনৈতিক দলকে হারিয়ে রাকসুর জিএস হতে পারতাম না। ক্যাম্পাসের শিক্ষার্থীরা অন্তত জানে, আমার বিপরীতে কী পরিমাণ ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং শিবিরের পক্ষ থেকে কী পরিমাণ চেষ্টা চালানো হয়েছে। আমার দায় নেওয়া লাগবে না ভাই, আমি আপনাদের দায় নিতেও বলিনি কখনো, প্রশ্নই আসে না।’

সালাহউদ্দিন আম্মার বলেন, ‘তিনি আমার দাপ্তরিক খরচের ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওনার আগে এই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করা দরকার ছিল। এটার অ্যাকচুয়াল খাত হলো সংসদের মাসিক ব্যয় নির্বাহের খাত। (১২তম অধ্যায়, সাধারণ সম্পাদকের কলামের ৪ নম্বর পয়েন্ট)।’

‘এর মধ্যে রয়েছে সম্পাদকদের দাপ্তরিক খরচ, ভাউচার সমন্বয়, আপ্যায়ন, এমনকি রাকসু অফিসের প্রিন্টারের পেপার, চায়ের কেটলি থেকে শুরু করে প্রায় সংসদের সবকিছু যার খরচ রাকসুর সাধারণ সম্পাদকের বরাদ্দকৃত টাকা থেকেই নির্বাহ করা হয়। আমি তো এখনো হিসাবই দিইনি। উনি উড়ো খবর পড়ে প্রেস কনফারেন্স করেছেন। একটি বড় সংগঠনের সভাপতি হিসেবে তাঁর কাছে আরও ম্যাচিউরিটি আশা করেছিলাম’, যোগ করেন তিনি।

অন্য খবর: জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সিনিয়র

রাকসু জিএস বলেন, ‘আমার কাছে এক টাকারও ভাউচার সংরক্ষিত আছে। অডিট শেষে সবকিছু উন্মুক্ত করে দিয়েই আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াব ইনশাআল্লাহ। এর মধ্যে ছাত্রদলও নোংরামি করল, আজ ছাত্রশিবিরের সভাপতিও নোংরামি করলেন। আপনাদের হিসাব চাওয়ার জন্য পর্যাপ্ত সময় এখনো পড়ে আছে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আপনাদের যদি উদ্দেশ্য হয় মিথ্যা এলিগেশন ছড়ানো, তাহলে এগুলো চালিয়ে যেতে পারেন। আর যদি সত্যটা পরিষ্কার করার ইচ্ছা থাকে তাহলে জাস্ট দুই মাস অপেক্ষা করুন। এখনো সকল হিসাব ক্লোজ হয়নি।’

সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আপনি রাকসুর কিছু সম্পাদকের দায়িত্বশীল কিন্তু এখনো তাদের সাধারণ সম্পাদক তো আমি। আমি আমার কোনো সম্পাদকের ওপর কোনো ভাউচার চাপিয়ে দেব না। এটা অন্তত রাকসুর মতো জায়গায় সম্ভবও নয়। কোনো সংগঠনে এমন নিয়ম থাকলে থাকতে পারে। যাই হোক আর কটা দিন সবুর করেন প্লিজ! সব হিসাব সামনে আসুক। তারপর যার যা বলার নিশ্চিন্তে বলবেন।’

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9