সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আরমান উদ্দিন

আরমান উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা গ্রামের ওয়াহিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরমান উদ্দিন তার বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬