হাসপাতালে মাকে দেখতে এসে ধর্ষণের শিকার তরুণী 

০৫ মে ২০২২, ০৭:৪৯ PM
ধর্ষণের শিকার

ধর্ষণের শিকার © প্রতীকী ছবি

কিশোরগঞ্জে হাসপাতালে অসুস্থ মাকে দেখতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মে) কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

এদিকে ধর্ষণের অভিযোগে ওই তরুণীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলায় অজ্ঞাতপরিচয়ের এক তরুণকে আসামী করা হয়েছে। 

ভুক্তভোগীর স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, ওই তরুণীর মা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। মাকে দেখতে হাসপাতালে আসেন ওই তরুণী। রাতে চিকিৎসক ওয়ার্ড পরিদর্শনে আসেন। এ সময় রোগীর স্বজনদের ওয়ার্ড থেকে বেরিয়ে যেতে বললে ওই তরুণী ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে ছিল। 

পুলিশ আরও জানায়, তাকে একা পেয়ে অপরিচিত এক তরুণ ওই তরুণীকে জোর করে নিচতলায় নিয়ে যায়। এ সময় ওই তরুণী দৌড়ে পালানোর চেষ্টা করলে তার মুখ চেপে ধরে টয়লেটে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ড পরিদর্শন শেষে চিকিৎসক চলে গেলে মেয়েটির বাবা তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে ওই তরুণীর চিৎকারে অন্যরা এগিয়ে আসেন এবং নিচতলা থেকে তাকে উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। হাসপাতালের সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালের সিসি টিভির ফুটেজে এক তরুণকে ওই মেয়েটিকে সিঁড়ির কাছে নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। 

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence