নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল

৩১ মার্চ ২০২৬, ০৮:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে 'স্মার্টনেস' শব্দটি খুবই প্রচলিত। সবাই নিজেকে স্মার্ট দেখাতে পছন্দ করেন, এজন্য বিভিন্ন ধরণের পোশাকের পাশাপাশি অনেক কিছু করেন। কিন্তু স্মার্টনেস শুধু বাহ্যিক সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয় এটি মূলত ব্যক্তিত্ব, আচরণ, চিন্তাধারা এবং সামাজিক দক্ষতার সমন্বিত প্রকাশ। একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী, ইতিবাচক এবং পরিপাটি এসবই তার স্মার্টনেস নির্ধারণ করে। এমন ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তুললেই নিজেকে আরও স্মার্টভাবে উপস্থাপন করা সম্ভব।

অন্যের প্রশংসা করা: অন্যের ভালো কাজ বা গুণকে স্বীকৃতি দেওয়া একজন বড় মনের মানুষের পরিচয়। আন্তরিকভাবে প্রশংসা করলে শুধু সম্পর্কই ভালো হয় না, বরং আপনার ব্যক্তিত্বেও ইতিবাচক প্রভাব পড়ে। তবে কৃত্রিম বা অতিরঞ্জিত প্রশংসা এড়িয়ে চলাই ভালো।

রাগ নিয়ন্ত্রণে রাখা: হঠাৎ রেগে যাওয়া বা তীব্র প্রতিক্রিয়া দেখানো স্মার্টনেসের পরিপন্থী। কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং ভেবে চিন্তে প্রতিক্রিয়া জানানো একজন পরিণত মানুষের লক্ষণ। এতে আপনার প্রতি অন্যদের সম্মানও বাড়ে।

পরিপাটি ও পরিচ্ছন্ন থাকা: দামী পোশাক নয়, বরং পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো উপস্থিতিই স্মার্টনেসের মূল চাবিকাঠি। আপনার পোশাক, শরীরী ভাষা এবং আচরণ সবকিছু মিলিয়েই গড়ে ওঠে আপনার প্রথম ইমপ্রেশন।

সাহায্য করার মানসিকতা: অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ানো শুধু মানবিক গুণ নয়, এটি আপনার সামাজিক গ্রহণযোগ্যতাও বাড়ায়। একজন সহানুভূতিশীল মানুষ সবসময়ই বেশি স্মার্ট হিসেবে বিবেচিত হন।

অনলাইন-অফলাইন সম্পর্কের ভারসাম্য: সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা ভালো, তবে বাস্তব জীবনের সম্পর্কগুলো আরও গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ আপনার ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করে।

আত্মবিশ্বাসী হওয়া: নিজের ওপর বিশ্বাস রাখা। কথা বলা, সিদ্ধান্ত নেওয়া কিংবা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনাকে আলাদা করে তুলে ধরবে।

সুন্দরভাবে কথা বলার অভ্যাস: আপনার কথা বলার ধরনই আপনার ব্যক্তিত্বের বড় পরিচয়। স্পষ্ট, ভদ্র এবং সংক্ষিপ্তভাবে কথা বলা স্মার্টনেস বাড়ায়।

সময়ের মূল্য বোঝা: সময় মেনে চলা একজন দায়িত্বশীল ও সচেতন মানুষের পরিচয় দেয়। সময়ানুবর্তিতা আপনার প্রতি অন্যদের আস্থা বাড়ায়।

নতুন কিছু শেখার আগ্রহ: জ্ঞান ও দক্ষতা বাড়াতে নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করুন। এটি আপনাকে আত্মবিশ্বাসী ও আপডেট রাখবে।

ইতিবাচক চিন্তা করা: নেতিবাচকতা এড়িয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। এতে আপনি শুধু মানসিকভাবেই ভালো থাকবেন না, অন্যদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবেন।

পরিশেষে বলা যায় স্মার্ট হওয়া কোনো একদিনের বিষয় নয়; এটি ধীরে ধীরে গড়ে ওঠা একটি অভ্যাস। বাহ্যিক সাজসজ্জার পাশাপাশি আচরণ, মনোভাব ও চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনতে পারলেই প্রকৃত স্মার্টনেস অর্জন করা সম্ভব। [সূত্র: শিক্ষক বাতায়ন]

জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এ…
  • ১৫ মে ২০২৬
আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে ব…
  • ১৫ মে ২০২৬
চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা
  • ১৫ মে ২০২৬
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের 
  • ১৫ মে ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন ৩০ মে পর্যন্ত
  • ১৫ মে ২০২৬
জুমার দিনে মৃত্যুসহ ইসলামে ভালো মৃত্যুর ১২ আলামত 
  • ১৫ মে ২০২৬