চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ চোরাকারবারি আটক

৩০ মার্চ ২০২৬, ০৪:৪৭ PM
আটক মো. আরিফ

আটক মো. আরিফ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাপ সিরাপ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি ইজিবাইকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি গোমস্তাপুর উপজেলার নিজকালিপুর (আনরইল) গ্রামের বাসিন্দা মো. আরিফ (২৯)। 

সোমবার (৩০ মার্চ) সকালে বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বাংগাবাড়ি বেগুনবাড়ী এলাকায় বিশেষ অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্কাপ সিরাপ ও ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬