ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধরের অভিযোগ

৩০ মার্চ ২০২৬, ১২:৩৯ PM
কমলনগর থানা

কমলনগর থানা © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে ওজনে গরুর মাংস কম দেওয়ার প্রতিবাদ করায় নুরুল ইসলাম নামের এক ক্রেতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী।

ঘটনার ৩ দিন পর রবিবার (২৯ মার্চ) দুপুরে আহত নুরুল ইসলামের বাবা আব্দুল হক বাদী হয়ে এ মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) তোরাবগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহত নুরুল ইসলাম উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরসামসুদ্দিন গ্রামের আবদুল হকের ছেলে। 

মামলা সূত্র জানায়, ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য বাহার নামের এক কসাইয়ের দোকানে মাংস কিনতে যান নুরুল ইসলাম। মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়া হয়। ওজনে কম দেওয়ার বিষয়টিও লক্ষ করেন নুরুল ইসলাম। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাহার, তার ছেলে সাহেদ ও দোকানের কর্মচারীরা নুরুল ইসলামের ওপর হামলা চালান। এতে নুরুল ইসলাম ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। নুরুল ইসলামের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাদী আব্দুল হক বলেন, ‘আমার ছেলেকে বেদম পিটিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল থেকে ঢাকায় নিতে বলা হয়েছে। আর্থিক সংকটের কারণে তাকে ঢাকায় নিতে পারছি না। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত বাহার কসাই মারধরের ঘটনাটি ‘সামান্য হাতাহাতি’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘মাংস বিক্রি করতে গেলে কিছু চর্বি দিতেই হয়। এ নিয়ে কথাকাটাকাটি হয়েছে। ছেলে রাগের মাথায় তাকে আঘাত করেছে।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9