লক্ষ্মীপুরে ফিলিং স্টেশন ও বাস সার্ভিসে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

৩০ মার্চ ২০২৬, ১২:০৮ PM
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা

উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তেল মজুত এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।

অভিযান সূত্রে জানা যায়, শহরের ফিরোজ আলম ফিলিং স্টেশনে তল্লাশি চালিয়ে মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল নেই বলে মিথ্যা তথ্য প্রদান এবং ব্যবসার রেজিস্টার খাতা হালনাগাদ না রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুর বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় বিভিন্ন যাত্রীবাহী বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হয়। এতে জোনাকি বাস সার্ভিসকে ৬ হাজার টাকা ও ইকোনো বাস সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা বলেন, পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত ভাড়া আদায় করা দণ্ডনীয় অপরাধ। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, জনসাধারণের অধিকার রক্ষা ও ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence