সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক তিনি

৩০ মার্চ ২০২৬, ০২:০২ PM
পুলিশের হাতে আটক ইরফান জামান নুর

পুলিশের হাতে আটক ইরফান জামান নুর © টিডিসি সম্পাদিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এডিট করে নিজের নাম বসিয়ে পরিচালকের কক্ষে বসে পড়েছিলেন ইরফান জামান নুর নামে এক ব্যক্তি। পরে বিষয়টি ভুয়া বুঝতে পেরে সংশ্লিষ্টরা শাহবাগ থানায় খবর দেন। এরপরই তাকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সংলগ্ন সুপার স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকালীন ইউজিসি: সমালোচনার শীর্ষে ছিল ৪ হাজার কোটি টাকার ‘হিট প্রজেক্ট’

জানা গেছে, সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এডিট করে নিজে পরিচালক হিসেবে পরিচয় দেন। এরপর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের সাময়িক অনুপস্থিতিতে তার চেয়ারে বসে পড়েন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্টদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬