বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি

১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ PM
বিশ্বকাপ শিরোপা

বিশ্বকাপ শিরোপা © সংগৃহীত

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশ ও ভারতের নাম আগেই ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার টুর্নামেন্টটির নির্দিষ্ট সূচিও জানাল সংস্থাটি। ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এই আসর।

রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। সেখানে ২০৩১ বিশ্বকাপের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্টের তারিখ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

২০২৭-২৯ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন। একই ভেন্যুতে দুই বছর পর বসবে ২০২৯-৩১ চক্রের ফাইনাল। ২০৩১ সালের ১২ থেকে ১৬ জুন হবে সেই শিরোপা নির্ধারণী ম্যাচ।

২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির টুর্নামেন্ট সূচি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ১১তম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এরপর ২০২৯ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তিন দেশের যৌথ আয়োজনে ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মাঠে গড়াবে বিশ্বকাপের ১২তম আসর।

এদিকে ২০৩২ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আরও পাঁচটি আইসিসি টুর্নামেন্টের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এসব ইভেন্টের আয়োজক দেশের নাম এখনো প্রকাশ করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950