টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন জ্বলছে দাউ দাউ করে © টিডিসি ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতি বাজারে এ ঘটনা ঘটেছে। এর আগে গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এসময় কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।
এদিকে, আজ দুপুরে উপজেলার পাটগাতি বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা কার্যালয়ে আগুন দিয়ে ভাঙচুর করেছেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীসহ কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।