নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্ধে মামলা

১৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্তানের পাশে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত তিনজন হলেন কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) ও ফজলুর রহমানের ছেলে শাহ্ আলম (২৮)।

এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নিজেদের বসতঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তাকে মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্তানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন এবং একপর্যায়ে ওই ছাত্রী ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। 

পরে জ্ঞান ফিরে পেয়ে নিজেকে ঘটনাস্থলে একা অবস্থায় দেখতে পায় সে। সেখান থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালের দিকে বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জানানো হলে তার বাবা সেখানে গিয়ে নিজের মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন  ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950