ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৩০ মার্চ ২০২৬, ১০:০৪ PM
শাহবাগ থানা

শাহবাগ থানা © সংগৃহীত

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, আমরা খবর পেয়ে রাত ৭টার দিকে শহীদ মিনারের উত্তর পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।

এসআই আসাদ আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তবে ওই ব্যক্তিকে দেখতে অনেকটা ভবঘুরে প্রকৃতির মানুষের মতো মনে হচ্ছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬