রাজধানীতে নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল মদের বোতল

২৯ মার্চ ২০২৬, ০৪:১৬ PM
ভাটারা থানা

ভাটারা থানা © সংগৃহীত

রাজধানীতে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে ভাটারা এলাকার একটি বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (২৯ মার্চ) ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে ভাটারা থানা পুলিশ। 

জানা গেছে, নিহত আনিপা লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার একলাসপুর গ্রামে। তার বাবার নাম আশফাক ভূঁইয়া। বর্তমানে ছোট ভাইয়ের সঙ্গে ভাটারা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছোট ভাই আকিল ভূঁইয়া বলেন, আমি এবং আমার বড় বোন বাসায় থেকে লেখাপড়া করি। আমাদের মা-বাবা নারায়ণগঞ্জে থাকেন। গতকাল রাতে বাসায় ফিরে আমার আপুর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। পরে তার রুমের দরজা জোরে ধাক্কা দিয়ে দেখি আপু অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) রায়হানুল ইসলাম বলেন, রাতের দিকে খবর পেয়ে বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। এ সময় ওই নারীর মরদেহের আশেপাশে বেশ কয়েকটি খালি মদের বোতল পাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬