মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি

৩১ মার্চ ২০২৬, ০৮:০৮ AM
 স্কালোনি

স্কালোনি © সংগৃহীত

মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে শুরু থেকে না খেললেও আগামী ম্যাচে লিওনেল মেসি একাদশে থাকবেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় ১ এপ্রিল ভোরে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসিকে শুরু থেকেই মাঠে দেখা যাবে।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি আগামীকাল (১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে) শুরু থেকে খেলবে। চেনাজানা বেশির ভাগ খেলোয়াড়ই খেলবে।’

গত শনিবার মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২–১ গোলে জয়ের ম্যাচে লিওনেল মেসি বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন। ম্যাচের শুরুতে না খেলানো নিয়ে তখন থেকেই আলোচনা তৈরি হয়। তবে বয়স, বিশ্রাম এবং টানা ম্যাচের সূচি বিবেচনায় তাকে প্রথমার্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।

এর পাশাপাশি বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ হওয়ায় জাম্বিয়ার বিপক্ষে মেসিকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা ছিল কোচিং স্টাফের। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্যমতে, ম্যাচটির আগে একটি সাংস্কৃতিক আয়োজনেরও পরিকল্পনা রয়েছে, যেখানে দলকে বিশ্বকাপের আগে বিদায়ী শুভকামনা জানানো হতে পারে।

মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে নিয়মিত একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন স্কালোনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা অন্যদেরও সুযোগ দিতে চেয়েছিলাম।’ একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াডের একটি রূপরেখাও তৈরি করা হয়েছে, ‘আমরা এরই মধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়ে দিয়েছি। তারা সেটি ফিফার কাছে জমা দেবে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তালিকায় কাটছাঁট করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে।’

মৌরিতানিয়ার বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় কিছুটা হতাশা আছে দলের মধ্যে। স্কালোনি বলেন, ‘ইতিবাচক বিষয় হলো, খেলোয়াড়েরা নিজেরা বুঝতে পেরেছে যে আমরা ম্যাচটি ভালো খেলিনি। আশা করি সামনের ম্যাচে দল চিরচেনা রূপে ফিরবে।’

এদিকে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লির ইনজুরি নিয়েও দুঃখ প্রকাশ করেছেন কোচ। তিনি বলেন, ‘বিষয়টি মানা খুব কঠিন। সে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল, যা ছিল খুবই হৃদয়বিদারক। এটা তার প্রাপ্য ছিল না। আমরা তাকে বলেছি যে তার সামনে আরও সুযোগ আসবে...সত্যি বলতে, এটা আমাদের জন্য বড় একটি ধাক্কা।’

বাংলাদেশ সময় ১ এপ্রিল ভোর ৫টা ১৫ মিনিটে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি, যার একটি হবে সার্বিয়ার বিপক্ষে এবং অন্য প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9